০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের অন্তর্গত নবীনগর পূর্ব এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি গ্রাম ভাতুরিয়া, সিনামাছি ও টিয়ারা গ্রামের জনগনসহ অত্র এলাকার বিপুল সংখ্যক মানুষের দীর্ঘদিনের প্রানের দাবী,প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে বাস্তবে রুপান্তরিত করতে ভাতুরিয়া গ্রাম থেকে সিনামাছি হয়ে টিয়ারা পর্যন্ত (সিসিবি প্রকল্প) উন্নয়ন আওতায় প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যায় নির্ধারণে নতুন রাস্তার ভিত্তি প্রস্তর স্হাপন ও এ কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে।

এর পাশাপাশি এ উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৯ আগস্ট) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ভাতুরিয়া বাজার সংলগ্ন স্হান থেকে এই নতুন রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও শুভ উদ্ভোধন করেন, (ব্রাহ্মণবাড়িয়া – নবীনগর-৫) সংসদীয় আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান। এডভোকেট এম এ মান্নান নব নির্মিত রাস্তার ভিত্তিপ্রস্তর স্হাপন করতে ভাতুরিয়া গ্রামে এসে পৌছালে এম এ মান্নানসহ তার সাথে আগত সকল অতিথিবৃন্দ ও নেতৃবৃন্দ কে ভাতুরিয়া গ্রামবাসীর পক্ষ থেকে ভাতুরিয়া গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট ব্যাবসায়ী,তরুন সমাজ সেবক, ব্রাহ্মণবাড়িয়া সেচ্ছাসেবক দলের সহ-সাংগঠিক সম্পাদক, বিটঘর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং আগামী আসন্ন ৮নং বিটঘর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সালেহ আহমেদ ফুল দিয়ে বরন করে নেন। এসময় এডভোকেট এম এ মান্নান এ এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে নতুন রাস্তার ভিত্তিপ্রস্তর স্হাপন করেন।

পরে তিনি ভাতুরিয়া গ্রামবাসীর আয়োজনে ও হাজী মোঃ সালেহ আহমেদের সহযোগীতায় ভিত্তি প্রস্তর স্থাপন এবং আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভাতুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর সাথে এক আলোচনা সভায় মিলিত হন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ভাতুরিয়া গ্রামের কৃতি সন্তান কবি,সংগীতশিল্পী ও সাংবাদিক শাহাদাত হোসেন সোহেলের উপস্হাপনায় আলোচনা সভার এই পর্বে সভাপতিত্ব করেন,শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নবীনগর থানা বিএনপির সহ-সভাপতি এস এম রৌফ, আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ভাতুরিয়া গ্রামের কৃতি সন্তান মেহারী আসমাতুন্নেসা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছির, অনুষ্ঠানে হাজী মোঃ সালেহ আহমেদ স্বাগত বক্তব্যে উপস্হিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সবাই আমাদের গ্রামে এসেছেন তাই আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে ও গ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানাই। অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট এম এ মান্নানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনি আজ আমাদেরকে ঋণী করেছেন।

আপনি আমাদের অভিভাবক। আপনি জানেন, আমাদের এই গ্রামটি আগে থেকেই তুলনামূলক অনুন্নত। উন্নয়নের ছোঁয়া এখানে নেই বললেই চলে। আশা করি আপনি আমাদের দিকে একটু সুনজর দিলে এবং আমাদের পাশে থাকলে আমরা আগামী দিনে অভিভাবক হিসেবে আপনার হাত ধরে নতুন উদ্যমে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যেতে পারবো। তিনি এ ব্যাপারে তার আন্তরিকতা ও সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট এম এ মান্নান তার বক্তব্যে বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক আমি জনগনের আশা আকাঙ্ক্ষা পূরণে নবীনগরের উন্নয়নে নিরলস কাজ করে যেতে চাই।

এ ব্যাপারে আমি আপনাদের সহযোগীতা কামনা করি। তিনি দেশের উন্নয়নে ইতিমধ্যে তার সরকারের হাতে নেওয়া গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, আমরা দেশের উন্নয়নে মনোযোগী হলেও সুযোগ সন্ধানী,বিদ্বেষকারী কিংবা স্বৈরাচারের ধূসরেরা কিন্তু এখনো থেমে নেই। তারা প্রতিদিনই কোন না কোন ভাবে আমাদের কে বিপদে ফেলতে মরিয়া। তারা আমাদের সরকারকে বাধাগ্রস্ত করতে চায়। আমাদের ভালো কাজগুলো ম্লান করে দিতে চায়। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন,তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আপোষহীন নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা তার হাত ধরেই আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাব।

তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে এছাড়াও নবীনগর উপজেলার প্রকৌশলী ফেরদৌস আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ ,নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন মহিন,শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মুজিব, কাইতলা আলীম উদ্দিন জোবেদা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শামীম ভূইয়া, নবীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম, নবীনগর উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মনজুরুল আলম মজনু, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদসহ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও আলোচনা সভায়, ভাতুরিয়া গ্রামের সকল মুরুব্বী, যুবক ও সর্বস্তরের নেতৃবৃন্দ ছাড়াও বিটঘর ইউনিয়ন যুবদলের ( নির্বাচনকালীন সময়ের আহবায়ক ) হাজী দেলোয়ার হোসেন বাবলু,ছাত্রদল নেতা রুবেল মৃধাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ভাতুরিয়া টু টিয়ারা রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০২:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬