প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ। তবে প্রত্যাবর্তনের নতুন সিনেমা ‘এবেনেজার’-এ অভিনয়ের জন্য আগের তুলনায় অনেক কম পারিশ্রমিক নিয়েছেন তিনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য তার পারিশ্রমিক ৫০ লাখ ডলার।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, চার্লস ডিকেন্সের বিখ্যাত গল্প ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে কৃপণ ব্যবসায়ী স্ক্রুজ চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। পারিশ্রমিক কম নিলেও সিনেমার আয় ও ব্যবসায়িক সাফল্যের ওপর ভিত্তি করে অতিরিক্ত অর্থ পাওয়ার সুযোগ রয়েছে তার।
সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ডলার। আগামী শুক্রবার (১৩ নভেম্বর) মুক্তির কথা রয়েছে। ২০১৮ সালে ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’ সিনেমায় অভিনয়ের পর এটিই জনি ডেপের প্রথম বড় হলিউড সিনেমা।
সূত্র: টিএমজে, ভ্যারাইটি।
ডিএস./





















