০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ব ডায়াবেটিস দিবস

শৈশবেই ডায়াবেটিস, বাড়ছে আজীবন চিকিৎসার বোঝা

সানজিদা আফরিনের বয়স মাত্র ১০ বছর। এ বয়সে তার দুরন্ত শৈশব কাটানোর কথা সমবয়সী বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর আনন্দে। কিন্তু চার বছর বয়সে ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর থেকেই বদলে গেছে তার জীবন। নিয়মিত ইনসুলিন নেওয়া, রক্তে শর্করা পরীক্ষা এবং অসুস্থতার সঙ্গে লড়াই করেই কাটছে তার দিন। শৈশবের স্বাভাবিক আনন্দের বদলে চিকিৎসা আর নিয়মের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে তার জীবন।

গত ৫ নভেম্বর প্রচণ্ড জ্বর হওয়ার পরদিন শক সিনড্রোমে আক্রান্ত হয় সানজিদা। মেয়েকে নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকায় আসেন মা মুসলিমা খাতুন। সানজিদার বাবা বিমানবাহিনীর প্রয়াত সদস্য। এ কারণে প্রথমে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ৮ নভেম্বর শারীরিক অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

গত বৃহস্পতিবার বারডেম জেনারেল হাসপাতালে কথা হয় সানজিদার মা মুসলিমা খাতুনের সঙ্গে। তিনি বলেন, চার বছর বয়সে সানজিদার টাইপ-১ ডায়াবেটিস শনাক্ত হয়। তখন থেকেই তাকে ইনসুলিন দিতে হচ্ছে। এর মধ্যে মেয়ের বাবা মারা যাওয়ায় চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে তাকে। সামান্য পেনশনের টাকা দিয়ে চার ছেলে-মেয়ের সংসার চালানোর পর মেয়ের চিকিৎসার খরচ জোগানো কঠিন হয়ে পড়েছে। ইনসুলিন বিনামূল্যে পেলেও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

মুসলিমা খাতুন আরও বলেন, ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর থেকে সানজিদা আর অন্য শিশুদের মতো চঞ্চল নেই। বেশির ভাগ সময় ক্লান্ত ও অবসন্ন থাকে। কারও সঙ্গে তেমন কথাবার্তাও বলে না। মেয়েকে সুন্দর জীবন দিতে চান তিনি। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছে না।

শুধু সানজিদা নয়, কম বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করতে হচ্ছে অনেককে। ২৬ বছর বয়সী রবিউল ইসলামের টাইপ-২ ডায়াবেটিস শনাক্ত হয় ২০১৮ সালে। এরপর থেকে ওষুধ, নিয়মিত চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় প্রতি মাসে তার খরচ হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকা।

রবিউল ইসলাম বলেন, গত আট বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে তার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে না। একই সঙ্গে চোখ ও হৃদ্‌যন্ত্রেও জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে পরিবারের পক্ষে আমার চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। নিজেও ভারী কাজ করতে পারছি না। ফলে ডায়াবেটিসের ওষুধসহ অন্যান্য চিকিৎসা চালিয়ে যাওয়া আমার জন্য কঠিন হয়ে উঠেছে।

শিশুদের ডায়াবেটিসকে একসময় তুলনামূলক বিরল রোগ হিসেবে বিবেচনা করা হলেও বাংলাদেশে শিশু-কিশোরদের মধ্যে টাইপ-১ ও টাইপ-২ দুই ধরনের ডায়াবেটিসই শনাক্ত হচ্ছে। বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সারা জীবন ইনসুলিনের ওপর নির্ভর করতে হয়। নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, ইনসুলিন গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হয়। কিন্তু রোগ শনাক্তে দেরি, চিকিৎসার ব্যয় এবং বিশেষায়িত সেবার সীমিত সুযোগের কারণে অনেক পরিবারকে বাড়তি চাপের মুখে পড়তে হচ্ছে।

ঢাকা জেলার শিশু-কিশোরদের মধ্যে ডায়াবেটিসের নতুন রোগী শনাক্তের হার নিয়ে করা একটি গবেষণায় ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২০ বছরের কম বয়সীদের তথ্য বিশ্লেষণ করা হয়। আট বছরে নতুন করে শনাক্ত হওয়া ৭২৫ জন রোগীর তথ্য পর্যালোচনা করে দেখা যায়, তাদের মধ্যে ৪৮২ জন (৬৬ দশমিক ৫ শতাংশ) টাইপ-১ এবং ২০৫ জন (২৮ দশমিক ৩ শতাংশ) টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। বাকিদের মধ্যে ১৪ জনের অগ্ন্যাশয়ের দীর্ঘমেয়াদি ক্ষয়জনিত ডায়াবেটিস এবং ২৪ জনের অন্যান্য ধরনের ডায়াবেটিস শনাক্ত হয়।

গবেষণায় দেখা যায়, টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ছিল ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোর। এ বয়সীদের হার ৪৩ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে টাইপ-২ ডায়াবেটিস শনাক্তের হার ২০১১ সালে প্রতি লাখে শূন্য দশমিক ২২ থেকে বেড়ে ২০১৮ সালে শূন্য দশমিক ৫৭-এ দাঁড়ায়। গবেষণায় টাইপ-২ ডায়াবেটিস শনাক্তের ক্ষেত্রে বছরে গড়ে ১২ শতাংশ বৃদ্ধির প্রবণতা পাওয়া যায়।

এছাড়া ২০২৬ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশের স্কুলগামী শিশুদের মধ্যে ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের প্রকোপ নিয়ে করা আরেকটি গবেষণায় ৩ হাজার ৩৪২ জন শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণ করা হয়। এতে তিনজনের ডায়াবেটিস এবং ১৯ জনের প্রি-ডায়াবেটিস শনাক্ত হয়। গবেষণায় শিক্ষার্থীদের মধ্যে ডায়াবেটিসের হার ছিল শূন্য দশমিক ০৯ শতাংশ এবং প্রি-ডায়াবেটিসের হার শূন্য দশমিক ৫৬৯ শতাংশ। পরিবারের নিকটাত্মীয়ের ডায়াবেটিসের ইতিহাস ও স্থূলতার সঙ্গে রোগটির ঝুঁকির সম্পর্কও উঠে আসে।

বাংলাদেশ ডায়াবেটিস সমিতির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১ কোটি ৩৯ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে ২০ বছরের কম বয়সী আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ লাখ। তাদের বেশির ভাগই টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত। তবে দেশে সব বয়সী নিবন্ধিত ডায়াবেটিস রোগীর সংখ্যা ৭২ লাখ।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের মধ্যে টাইপ-১ ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনের ঘাটতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে টাইপ-২ ডায়াবেটিসের সঙ্গে অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক নিষ্ক্রিয়তার সম্পর্ক রয়েছে। অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খাওয়া, শারীরিক পরিশ্রম না করা এবং স্বাভাবিকের চেয়ে বেশি ওজন ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। তাই শিশুদের সুষম খাবার, নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

বারডেম জেনারেল হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবিদ হাসান মোল্লা বলেন, শিশুদের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে টাইপ-১ ডায়াবেটিস পাওয়া যায়। এ ক্ষেত্রে ইনসুলিন দেওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। টাইপ-১ ডায়াবেটিসে শিশুর শরীরে প্রয়োজনীয় পরিমাণ ইনসুলিন তৈরি হয় না। ফলে গ্লুকোজ ভেঙে শরীরের প্রয়োজনীয় শক্তি উৎপাদন ব্যাহত হয়। তখন শরীর শক্তির চাহিদা পূরণে প্রোটিন ভাঙতে শুরু করে। এ প্রক্রিয়া বন্ধ করতে ইনসুলিন দেওয়া জরুরি।

তিনি আরও বলেন, শিশুদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসও পাওয়া যাচ্ছে। এ ধরনের ডায়াবেটিস অনেক ক্ষেত্রে জীবনযাপন ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। শিশুর ওজন বেড়ে গেলে বা অতিরিক্ত প্রস্রাবের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো উচিত। ইনসুলিনের কার্যকারিতা বা ইনসুলিন প্রতিরোধের অবস্থা যাচাই করা প্রয়োজন। অতিরিক্ত ওজন কমানো, সুষম খাবার খাওয়া এবং ফাস্টফুড, চর্বিযুক্ত খাবার ও চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলার মাধ্যমে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব। পাশাপাশি নিয়মিত হাঁটা ও ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। একবার আক্রান্ত হলে তা পুরোপুরি সেরে যায় না। তবে এটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানতে পারলে রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সহজ হয়। এ জন্য যাদের ডায়াবেটিস আছে এবং যাদের নেই, উভয়কেই রোগটি সম্পর্কে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তরুণদের মধ্যে ডায়াবেটিসের হারও বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

ডায়াবেটিস থেকে নিজেকে সুরক্ষিত রাখা এবং এ রোগের জটিলতা প্রতিরোধে সময়মতো ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্য সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬। দিবসটি উপলক্ষ্যে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য পাঁচটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এগুলো হলো ৮০ শতাংশ ডায়াবেটিস রোগীকে রোগ নির্ণয়ের আওতায় আনা, ৮০ শতাংশ রোগীর রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, ৪০ বছরের বেশি বয়সী ৬০ শতাংশ রোগীর জন্য স্ট্যাটিন গ্রহণ নিশ্চিত করা এবং টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শতভাগ রোগীর কাছে ইনসুলিন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া।

তবে এসব লক্ষ্যমাত্রার কোনোটি এখনো পূরণ হয়নি বলে জানিয়েছেন ডা. এ কে আজাদ খান। তিনি বলেন, বাংলাদেশে এখনো প্রায় অর্ধেক ডায়াবেটিস রোগী রোগ শনাক্তের পরীক্ষার আওতার বাইরে রয়েছেন। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। কিন্তু এ ক্ষেত্রে প্রয়োজনীয় অগ্রগতি দেখা যাচ্ছে না।

শিশু ও তরুণ বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হলে দীর্ঘ সময় ধরে চিকিৎসার ব্যয় বহন করতে হয়। এ বিষয়ে বারডেম একাডেমির জ্যেষ্ঠ পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান বলেন, শিশু ও তরুণদের মধ্যে যারা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন, তাদের চিকিৎসার ব্যয় দীর্ঘ সময় ধরে বহন করতে হয়। তাদের পেছনে বছরে অন্তত এক হাজার মার্কিন ডলার খরচ হয়। যাদের রোগজনিত জটিলতা বেশি, তাদের ক্ষেত্রে এ ব্যয় দ্বিগুণ হয়ে যায়। তাই যত দ্রুত সম্ভব তাদের চিকিৎসাসেবার আওতায় আনা গেলে ভবিষ্যতে বড় ধরনের চিকিৎসা ব্যয় এড়ানো সম্ভব।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্ব ডায়াবেটিস দিবস

শৈশবেই ডায়াবেটিস, বাড়ছে আজীবন চিকিৎসার বোঝা

প্রকাশিত : ০২:৪১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬