০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (১৫ নভেম্বর) রাতে অনুভূত এই ভূমিকম্পের তথ্য জানিয়েছে চীনের সংবাদমাধ্যম সিনহুয়া।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভূমিকম্পটির অবস্থান ছিল ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

তবে ভূমিকম্পের সময় ও গভীরতা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা ভিন্নতা পাওয়া গেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (১৬ নভেম্বর) ভোর ৩টা ৩৭ মিনিটে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটির হিসাবে, এর মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং গভীরতা ছিল ১৭৯ কিলোমিটার।

অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) প্রাথমিক হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। সংস্থাটির তথ্য অনুযায়ী, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূপৃষ্ঠের ১৮৭ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কালিহাতীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ শুরু

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশিত : ১০:০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬