০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ভিসা কড়াকড়িতে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ধস, কমবে চাকরি

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বিদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় একটি গন্তব্য ছিল। কিন্তু সেই প্রবণতায় বড় ধাক্কা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ। ভিসা ও চাকরির সুযোগ নিয়ে চরম অনিশ্চয়তার জেরে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ধস নেমেছে দেশটিতে।

সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত একটি জরিপের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তির হার ১৫ শতাংশ কমেছে। গত বছর এই হার কমেছিল ১৮ শতাংশ। এটি দেশটির উচ্চশিক্ষার নীতিনির্ধারকদের জন্য অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জরিপ অনুযায়ী, আগে থেকেই অধ্যয়নরতসহ মোট বিদেশি শিক্ষার্থী ভর্তির হার এই শরতে নয় শতাংশ কমেছে। এর আগের বছর এই হার কমেছিল তিন শতাংশ।

ক্ষতি যুক্তরাষ্ট্রেরই

বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থীকে আকৃষ্ট করে আসছিল। এসব শিক্ষার্থী সাধারণত সম্পূর্ণ টিউশন ফি পরিশোধ করতেন, যা পরোক্ষভাবে স্থানীয় শিক্ষার্থীদের টিউশন খরচের বোঝা কমাতে সহায়তা করত।

কিন্তু ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর নীতির পাশাপাশি অস্পষ্ট ভিসা নীতি এবং চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ (চীন থেকে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী যায় যুক্তরাষ্ট্রে) এমন এক ভয়ের পরিবেশ তৈরি করেছে যে, যুক্তরাষ্ট্র এখন আর পড়াশোনার জন্য অনুকূল জায়গা নয় বলে মনে করছেন অনেকে।

উচ্চশিক্ষা বিষয়ক সংগঠন ‘আমেরিকান কাউন্সিল অন এডুকেশন’-এর প্রেসিডেন্ট টেড মিচেল গত দুই বছরের এই সামগ্রিক নিম্নগতিকে ‘সম্ভবত ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ একটি ক্রমবর্ধমান খাত ছিল।

তিনি আগে থেকেই ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের ফিরে যাওয়ার প্রবণতাকেও উদ্বেগজনক লক্ষণ হিসেবে চিহ্নিত করেছেন। ড. মিচেল বলেন, এরা এমন শিক্ষার্থী যারা এরই মধ্যে পড়াশোনা শুরু করেছিল, কিন্তু এখন বলছে, ‘না, ঝুঁকি অনেক বেশি। আমি আর ফিরে যাচ্ছি না।’

বিপাকে বিশ্ববিদ্যালয়গুলো

রাজস্ব ঘাটতি মেটাতে যুক্তরাষ্ট্রের বহু বিশ্ববিদ্যালয় তাদের বাজেট কমিয়ে ফেলেছে, বিভিন্ন শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং কর্মী ছাঁটাই করেছে।

ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস জানিয়েছে, বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার কারণে তারা প্রায় ৭০টি একাডেমিক প্রোগ্রাম হয় বন্ধ করে দিচ্ছে, নয়তো অন্য প্রোগ্রামের সঙ্গে একীভূত করছে।

পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি তাদের সাম্প্রতিক ব্যয় সংকোচন নীতির জন্য বিদেশি শিক্ষার্থী কমে যাওয়াকে আংশিকভাবে দায়ী করেছে।

গত বছর কর্মী ছাঁটাই করেছিল বোস্টন ইউনিভার্সিটি। তারাও জানিয়েছে, বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার ফলে প্রতিষ্ঠানটি আর্থিক চাপের মুখে পড়েছে।

৮০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ওপর পরিচালিত এই জরিপের তথ্য প্রকাশ করেছে ‘ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন’। সংস্থাটি তাদের বার্ষিক ‘ওপেন ডোরস’ (Open Doors) প্রতিবেদনও প্রকাশ করেছে, যেখানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে বিস্তারিত ও সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। আইআইই (I.I.E.) নামে এই অলাভজনক গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের (State Department) সঙ্গে যুক্ত।

আন্তর্জাতিক শিক্ষাকে উৎসাহিতকারী সংগঠন ‘নাফসা: অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস’ (NAFSA: Association of International Educators)-এর এক পৃথক বিশ্লেষণে বলা হয়েছে, বিদেশি শিক্ষার্থী কমার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ৩১ হাজার কর্মসংস্থান কমবে এবং ২৪০ কোটি ডলারের রাজস্ব ক্ষতি হবে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

_Rs_

জনপ্রিয়

কালিহাতীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ শুরু

ভিসা কড়াকড়িতে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ধস, কমবে চাকরি

প্রকাশিত : ০২:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬