নরসিংদীর মনোহরদীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউসুকা ফাউন্ডেশন’ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ‘ইউসুকা ফাউন্ডেশন’প্রতিনিধিদের হাতে নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দীর্ঘ সময় ধরে ফাউন্ডেশনটির সকল তথ্য ও কার্যক্রম যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন প্রদান করা হয়।
সরকারি স্বীকৃতি ও নিবন্ধন সনদ পাওয়ায় ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, এ নিবন্ধনের মাধ্যমে ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে।
ডিএস./
























