০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গজারিয়ায় ভবেরচর হাইওয়ে থানা পরিদর্শনে অতিরিক্ত আইজিপি

শীত মৌসুমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রতিরোধ, যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা জোরদার এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন বাস্তবায়নে হাইওয়ে পুলিশের তৎপরতা বাড়ানো হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানার নবনির্মিত ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।এর আগে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। পরে ভবেরচর হাইওয়ে থানার নবনির্মিত ভবন ঘুরে দেখেন এবং ভবনটির নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।অতিরিক্ত আইজিপি বলেন, শীত মৌসুমে মহাসড়কে ডাকাতির ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশের নজরদারি ও তৎপরতা বাড়ানো হবে।

পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা ও সচেতনতা বাড়ছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রযুক্তিনির্ভর এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবনের নির্মাণকাজের গুণগত মান নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাইওয়ে পুলিশের ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস-সংক্রান্ত কাজ ইতোমধ্যে শেষের দিকে রয়েছে। ভবেরচর হাইওয়ে থানা প্রকল্পের আওতায় নির্মিত এ থানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে থানাটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মুনতাছির রহমান, গাজীপুরের পুলিশ সুপার মাহাবুবুর রহমান, অতিথি পুলিশ সুপার সীমা রাণী সরকার, ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানসহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় কর্মকর্তারা।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

গজারিয়ায় ভবেরচর হাইওয়ে থানা পরিদর্শনে অতিরিক্ত আইজিপি

প্রকাশিত : ০৪:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬