০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

হরিপুর সীমান্তে লক্ষাধিক টাকা মূল্যের মাদকসহ চোরাচালানী পণ্য জব্দ

ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ১ লক্ষ ২৩ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য সহ চোরাচালানী পণ্য জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। রোববার (২২ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকা হতে ১ লক্ষ ২৩ হাজার টাকা মূল্যের ১২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৯০টি মোবাইল মাউথ স্পিকার, ৯০টি মোবাইল নেটওয়ার্ক আইসি এবং ৯০টি মোবাইল চার্জার পিন উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, এসব উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ অন্যান্য মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িত চোরাচালানি সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধী চক্র যত কৌশলই অবলম্বন করুক না কেন, তাদের অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

নীলফামারীর ডোমার বিএডিসি খামারে এবারে আড়াই হাজার মেঃটঃ আলু উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ

হরিপুর সীমান্তে লক্ষাধিক টাকা মূল্যের মাদকসহ চোরাচালানী পণ্য জব্দ

প্রকাশিত : ০৪:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬