ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাছাইটে বড় হুজুরের আহ্বানে ঐতিহাসিক বাৎসরিক ইসলামী মহা সম্মেলন ওয়াজ মাহফিল ও আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর ফাউন্ডেশন কাছাইট এর আয়োজনে এবং মাওলানা আব্দুল ওয়াহাব হুজুরের সন্তান অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমির হামজা ভূইয়ার উদ্যোগে (২২ নভেম্বর) রবিবার কাছাইট জামে মসজিদ প্রাঙ্গনে দিনব্যাপী এই বাৎসরিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিল ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনটি অনুষ্ঠিত হয় ।
মাওলানা আব্দুল ওয়াহহাব বড় হুজুরের সন্তান ও আড়াইসিধা কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রভাষক মুফতী মোহাম্মদ আবু জাফর ইয়াহিয়ার উপস্থাপনায় ও উস্তাদুল উলামা পীরে কামেল আল্লামা শায়েখ আব্দুল ওয়াহহাব বড় হুজুরের সভাপতিত্বে অত্র মজলিসে এইবার প্রধান আকর্ষন ছিলেন, ভারতের দেওবন্দ থেকে আগত আওলাদে রাসূল সাইয়্যেদ আজহার মাদানী। তিনি বাদ মাগরিব বয়ান পেশ করেন। প্রতি বছরের ন্যায় এইবারও ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই ৫৩ তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিল ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এই ব্যাতিক্রমী আয়োজন ও দিনটিকে উপলক্ষ করে অত্র গ্রামের লোকজন,আশেপাশের গ্রাম ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার অনেক দূরদূরান্ত থেকে ইসলামদরদী ও কোরআনপ্রেমী মুসল্লিরা সন্ধ্যা নামার আগেই অত্র মজলিসের টানে কোরআনের প্রেমে ছুটে আসেন। সম্মেলনটিকে উপলক্ষ করে পুরো এলাকাজুড়ে সবার মাঝে ঘরে ঘরে এক উৎসবের আমেজ বয়ে যায়। সম্মেলনকে উপলক্ষ করে পুরো মাঠ জুড়ে সেখানে প্রায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম ঘটে। ক্বেরাত সম্মেলনে বাংলাদেশ,পাকিস্তান,ভারত, ইরান,দক্ষিন আফ্রিকা ও মিশরসহ প্রায় ৬ টি দেশের স্বনামধন্য ক্বারীরা তাদের কোরআন তেলাওয়াত করে শুনান।
অন্যদিকে দুপুরের পর থেকেই মজলিসের মঞ্চে থেমে থেমে চলতে থাকে সারা দেশ থেকে আগত দেশের খ্যাতনামা আলেম ও উলামাদের উপস্থিতিতে কোরআন তেলাওয়াত, ইসলামী জ্ঞানগর্ভ আলোচনা ও বিভিন্ন ইসলামী শিল্পী গুষ্টির অংশগ্রহণে ইসলামী সংগীত। সম্মেলন উপলক্ষে উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমির হামজা ভূইয়া তার বক্তব্যে বলেন,বিশ্বজয়ী ক্বারীদের আগমনে এবং আপনাদের সকলের উপস্হিতিতে আমাদের এই আয়োজন আজ ধন্য। তিনি বলেন,আমরা বেশিরভাগ মানুষই আর্থিকভাবে অসচ্ছল বিদায় চাইলেও সকলে প্রানের মক্কা-মাদীনা যেতে পারিনা।
আমাদের সকলের মন পড়ে থাকে ঐ সোনার মদীনায় তাই আমি মনে প্রানে আশা প্রকাশ করছি আল্লাহ তায়ালা চাইলে আগামীতে আমাদের এই ইসালামী মাহফিল ও সম্মেলনে আমরা পবিত্র কাবা শরীফের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। ওনি আমাদের মসজিদে নামাজ পড়াবে আর আমরা ওনার পেছনে সবাই মিলে নামাজ আদায় করবো। তিনি এ ব্যাপারে সকলের কাছে দোয়া কামনা করেন এবং বিদেশী মেহমান সহ দেশ বিদেশ থেকে আগত উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পাশাপাশি আগামী সুন্দর জীবনের জন্য সকলের সুদৃষ্টি কামনাসহ সকলের নেক হায়াত কামনা করেন এবং নিজের জন্য ও তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেন।
ডিএস./





















