০৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টায় গজারিয়ায় মামলা, আসামি ৬৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫২ জনকে আসামি করা হয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মহাসড়কের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। একদল ব্যক্তি মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতার চেষ্টা চালায়।
​এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বাদী হয়ে গজারিয়া থানায় মামলাটি দায়ের করে।

​গজারিয়া থানার ওসি কায়সার আহমেদ জানান, মহাসড়কে গাছ ফেলে জনদুর্ভোগ ও নাশকতার চেষ্টার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এতে এজাহারনামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা আরও ৫২ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টায় গজারিয়ায় মামলা, আসামি ৬৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টায় গজারিয়ায় মামলা, আসামি ৬৬

প্রকাশিত : ০৪:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬