০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে চুরির চেষ্টাকালে আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন ১৫ নম্বর গেট এলাকায় চুরির চেষ্টাকালে মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। পরে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ নম্বর গেট এলাকায় দায়িত্ব পালনকালে এক আনসার সদস্যের কাছে বহিরাগত ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে তল্লাশি করে সঙ্গে থাকা বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল পাওয়া গেলে আটক করা হয়।

ঘটনার পর দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিনকে জানান। খবর পেয়ে তিনি তাঁর দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করা হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির বিরুদ্ধে ওই অঞ্চলে সংঘটিত একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এ ছাড়া অতীতেও চুরির অভিযোগে তিনি কারাভোগ করেছেন বলে জানানো হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য ও উপাত্ত যাচাই-বাছাই শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় মো. সোহেলকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নিরাপত্তা সদস্যদের তৎপরতা ও নজরদারি অব্যাহত রয়েছে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ১৩০০ কোটি টাকার প্রকল্প ও ভাতা কর্মসূচির উদ্বোধন, প্রত্যাশা ও প্রস্তুতির কথা জানাল জেলা বিএনপি

শাহ আমানত বিমানবন্দরে চুরির চেষ্টাকালে আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত : ০১:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬