রংপুর মহানগরীর সিও বাজারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রাজীব (১২) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রাজীব গাইবান্ধার তালুক বেলকা গ্রামের খসরু মাহমুদের ছেলে। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় সে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জন। এর আগে রবিবার এ দুর্ঘটনায় ৭ জন নিহত হন।
তারা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বর্মণ গ্রামের রুবেল হোসেনের স্ত্রী রোকসানা (২০), নীলফামারীর কিশোরগঞ্জের ফুলকি বেগম ও নয়নখাল গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী নুরবানু (৪৫) ও সৈয়দপুরের বোতলাগাড়ী গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী অমিজন (৪৫), পঞ্চগড়ের শাহীন মিয়া (১২), ঠাকুরগাঁও জেলার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে আব্দুর রহমান (৭০) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট গ্রামের মামুন মিয়ার স্ত্রী সুমি আক্তার (২২)।
পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসির একটি বাস সিও বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বিপরীতমুখী দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।



















