০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

এখন দেশেই হচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমানের ওভারহোলিং

বিদেশনির্ভরতা কমিয়ে দেশেই অত্যাধুনিক যুদ্ধবিমানের ওভারহোলিং হচ্ছে। গতকাল সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর নিজস্ব টেকনিশিয়ানরা এ বাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমান ওভারহোলিং করে ব্যবহারকারী ফ্লাইং স্কোয়াড্রনের কাছে তা হস্তান্তর করেন।

বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এই হস্তান্তরপ্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়। আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে বিমান রক্ষণাবেক্ষণে বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারের উদ্ধোধন করেন। কয়েক বছর ধরে এই সেন্টারে চীনা বিশেষজ্ঞ ও বাংলাদেশ বিমানবাহিনীর যৌথ উদ্যোগে এফ-৭ যুদ্ধবিমান ওভারহোলিং করা হচ্ছে।

সক্ষমতা অর্জনের ধারাবাহিকতায় এই প্রথমবারের মতো শুধু বাংলাদেশ বিমানবাহিনীর নিজস্ব টেকনিশিয়ানরা একটি অত্যাধুনিক যুদ্ধবিমানের ওভারহোলিংয়ের কাজ সম্পন্ন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিমানবাহিনীর নিজস্ব টেকনিশিয়ানদের দিয়ে যুদ্ধবিমানের ওভারহোলিং সম্পন্ন করায় বিমানবাহিনীর সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিতে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এ বাহিনীর নিজস্ব টেকনিশিয়ানদের প্রথমবারের মতো যুদ্ধবিমান ওভারহোলিং করার সক্ষমতা অর্জন গর্বের বিষয় বলে উল্লেখ করেন।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মো. মাহফুজুর রহমান, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকায় চীনা দূতাবাসের প্রতিনিধিরা এবং অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

এখন দেশেই হচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমানের ওভারহোলিং

প্রকাশিত : ০২:৫৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮