১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের চেষ্টা, আটক ৪

সাভারের আশুলিয়ায় এক গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের চেষ্টার সময় চারজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

রবিবার রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল জনতা হাউজিংয়ের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গার্মেন্টস ছুটির পর এক নারী শ্রমিক দক্ষিণ বাইপাইল দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় দুই যুবক ওই নারী শ্রমিককে জোর পূর্বক একটি ঘরে নিয়ে সাতজন মিলে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই গার্মেন্টস শ্রমিক চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে চারজনকে আটক করলেও তিন জন পালিয়ে যায়। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

আটক চারজন হলো আশুলিয়া থানা যুব মহিলা লীগের আহবায়ক নাজমুল নাহারের ছেলে ইসমাইল হোসেন লতিফ (১৯), আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম ভুঁইয়ার বোনের ছেলে মারুপ হাসান জয় (১৯) ও স্থানীয় আলমাস হোসেনের ছেলে দুর্জয় (২০)। এছাড়া আরেকজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, রাস্তা ঘাটে নারীদেরকে ইভটিজিং করাই ওই চার বখাটের কাজ। এলাকাবাসী তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান।

এবিষয়ে আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের চেষ্টা, আটক ৪

প্রকাশিত : ১১:০০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮