০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

রবিবার ওয়াই ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আগামীকাল রবিবার কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার উত্তর-দক্ষিণ সীমান্তবর্তী তিতাস নদীর ওপর নির্মিত ওয়াই আকৃতির ‘শেখ হাসিনা তিতাস সেতু’ উদ্বোধন করবেন। উদ্বোধনের পর থেকে সবার জন্য উন্মুক্ত হবে দেশের প্রথম দৃষ্টিনন্দন এই ব্রিজটি।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সরাসরি এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে ধোয়ামোছা, ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি ও রঙের কাজ সারিয়ে উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে।

ওয়াই ব্রিজটি কুমিল্লা জেলার হোমনা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর দুই উপজেলার উত্তর-দক্ষিণ সীমান্তের মধ্যে তিতাস নদীর ওপর নির্মিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও নাভানা বিল্ডার্সের তত্ত্বাবধানে ১৬ সেপ্টেম্বর ২০১১ সালে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৭৭১ দশমিক ২০ মিটার দৈর্ঘ্য এবং ৮ দশমিক ১০ মিটার প্রস্থের দৃষ্টিনন্দন এ সেতু নির্মাণে খরচ ধরা হয়েছে ৮০ কোটি টাকা।

এছাড়া সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হবে ১২ কোটি ৬৫ লাখ টাকা। আর জমি অধিগ্রহণ খাতে খরচ সাড়ে ৯ কোটি টাকা। দুই উপজেলারই উত্তর-দক্ষিণ সীমান্তবর্তী এই সেতুটি চালু হলে উভয়ের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন স্থানীয়রা।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

রবিবার ওয়াই ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪:১৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮