০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

এমপি আরজুর পক্ষে সর্ববৃহৎ শো ডাউন

পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য খন্দকার আরজু’র পক্ষে ব্যাপক শো ডাউন করেছে (সুজানগর-আমিনপুর) পাবনা-২ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।

শনিবার মটরসাইকেল, মাইক্রোবাস, সিএনজি সহ তিন হাজারের অধিক যানবাহনে করে হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ স্মরণকালের সবচেয়ে বড় এ শো ডাউনে অংশ নেন।

শোডাউনটি পাবনা-২ (সুজানগর-আমিনপুর) নির্বাচনী এলাকার নগরবাড়ী থেকে শুরু হয়ে কাশিনাথপুর, আহম্মদপুর, দুলাই, চিনাখড়া, তাতীবন্দ, সুজানগর পৌরসভা, ভায়না, সাতবাড়িয়া, রাইপুর নাজিরগঞ্জ, সাগরকান্দি, বেড়া উপজেলার মাসুন্দিয়া, রুপপুর, ঢালারচর, কাজিরহাট, জাতসাকিনিয়াসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নাটিয়াবাড়ী স্থানীয় স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

স্মরণকালের সর্ববৃহৎ এ শো ডাউন চলাকালে রাস্তার দুই ধারে অসংখ্য নারী পুরুষ ও শিশুরা দাঁড়িয়ে থেকে হাত নেড়ে নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় এমপি খন্দকার আজিজুল হক আরজু বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের পাশাপাশি লিফলেট বিতরণ করেন।

শোডাউনে সুজানগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুজানগর পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওহাবসহ ইউনিয়ন চেয়ারম্যানগণ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেন।

সুজানগর বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৭৮ বছরের এক বৃদ্ধ আব্দুস শুকুর বলেন, আমার এত বছর বয়স হয়েছে কিন্তু এত বড় শো ডাউন অতীতে আমি কখনও দেখিনি।

শো ডাউনে অংশগ্রহনকারী চেয়ারম্যানদের মধ্যে সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী বলে, পাবনা-২ এ আসনে বর্তমান এমপি আরজুর কোন বিকল্প নেই, কারণ তিনি সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব বলেন, সুজানগর উপজেলার ১০টি ও বেড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে ১২জন ইউপি চেয়ারম্যানই এমপির পক্ষে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন। এছাড়া উক্ত ১৫ ইউনিয়ন আওয়ামী লীগের ৩০জন সভাপতি সাধারণ সম্পাদকদের মধ্যে ২৪ জন সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও প্রায় সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা এমপি আরজুর পক্ষে কাজ করে যাচ্ছেন।

সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন বলেন, পাবনা-২ এ সংসদীয় আসনের সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় এমপি খন্দকার আজিজুল হক আরজু।কারণ সংসদ সদস্য থাকাকালীন এখন পর্যন্ত তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, অনিয়ম, দূর্নীতির কোন অভিযোগ নেই।

এ দিন বিকালে এমপি খন্দকার আজিজুল হক আরজু সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার দেশে যে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। সেই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটারকে নৌকায় ভোট দেবার আহবান জানান।

এ সময় পাবনা-২ (সুজানগর-আমিনপুর) নির্বাচনী এলাকায় গত প্রায় ৫ বছরে বর্তমান সরকারের সময়ে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন এবং আগামী সংসদ নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনা আবারো তার হাতে নৌকা প্রতিক তুলে দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

এমপি আরজুর পক্ষে সর্ববৃহৎ শো ডাউন

প্রকাশিত : ০৯:০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮