০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

যশোরে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার

যশোরের শার্শা ও কেশবপুর উপজেলায় গুলিবিদ্ধ দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে, শার্শায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির নাম হাতকাটা আজিজুল। তবে কেশবপুরে গুলিবিদ্ধ মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

আজ রবিবার লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের একটি মেহগনি বাগানে মাথায় গুলিবিদ্ধ একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি বলেন, নিহত ব্যক্তি শার্শা উপজেলার জামতলা সামটা গ্রামের বাসিন্দা আজিজুল হক। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসা করার অভিযোগ আছে। দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে তাঁর মৃত্যু হয়েছে বলে তিনি ধারণা করছেন।

এদিকে, একই দিন সকালে কেশবপুর উপজেলার ধর্মপুর গ্রামের রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ অপর একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। মাথায় গুলিবিদ্ধ এ ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার

প্রকাশিত : ০৩:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮