০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

নিখোঁজের ৩ দিন পর ছাত্রীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌর শাহজালাল পাড়া এলাকায় একটি ভবনে তাসনিম সুলতানা তুহিন (১৩) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাতে সালাম ম্যানসন নামের ওই ভবনের চতুর্থ তলা থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে তুহিনের হত্যাকারী শাহনেওয়াজ মুন্না (২২) নামের এক তরুণকেও গ্রেপ্তার করা হয়।

ধর্ষণে ব্যর্থ হয়ে তুহিনকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে মুন্না। সে ওই ভবনের চতুর্থ তলার বাসিন্দা শাহজাহান সিরাজের ছেলে।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্কুলছাত্রী তুহিন তার পরিবারের সাথে শাহজালাল পাড়া এলাকার সালাম ম্যানসনে নিচতলায় থাকত। সে হাটহাজারী গালর্স হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম আবু তৈয়ব। একই ভবনের চতুর্থ তলায় পরিবারের সাথে থাকত মুন্না।

গত শুক্রবার সন্ধ্যায় নিচতলার বাসা থেকে দ্বিতীয় তলায় প্রাইভেট টিউটরের কাছে পড়তে যাওয়ার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয় তুহিন। রোববার সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মিলছিল না।

তুহিন যেদিন নিখোঁজ হয় সেদিন চতুর্থ তলার বাসিন্দা মুন্নার বাবা-মাও বাসায় ছিলেন না। একই সাথে মুন্নার আচরণ সন্দেহজনক হওয়ায় তুহিন নিখোঁজের ঘটনায় রবিবার সন্ধ্যায় পুলিশ মুন্নাকে আটক করে।

পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে তুহিনকে হত্যা করার কথা স্বীকার করে। এর পর ভবনের চতুর্থ তলায় মুন্নাদের বাসার সোফার নিচ থেকে তুহিনের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ধারণা করছে, ধর্ষণে ব্যর্থ হয়ে কিংবা ধর্ষণের পর ঘটনা জানাজানি হওয়ার ভয়ে মুন্না তুহিনকে হত্যা করে থাকতে পারে।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

নিখোঁজের ৩ দিন পর ছাত্রীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত : ১১:১৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮