১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

সুজানগরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

পাবনার সুজানগর উপজেলার দুলাই আজিম চৌধুরীর (জমিদার বাড়ি) বাড়িতে বেড়াতে গিয়ে এক স্কুলছাত্রীকে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার মো. সেলিম মোল্লা (৩২) একজনকে আটক করেছে সুজানগর থানা পুলিশ।

আটক সেলিম আমিনপুর থানার দোলা ভিটাপাড়া এলাকার মো. দবির উদ্দিনের ছেলে।

জানা যায়, গত শুক্রবার বিকেলে আতাইকুলা থানার চড়াডাঙ্গা গ্রাম থেকে ভাই এবং মাকে সাথে নিয়ে দুলাই আজিম চৌধুরীর বাড়িতে বেড়াতে যায় ওই স্কুলছাত্রী। এ সময় ভাই এবং মাকে মারধর করে স্কুল ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় তিন যুবক। পরে তারা কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় স্থানীয় এলাকাবাসী সেলিম মোল্লাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অপর দুইজন দুলাই কলেজ পাড়ার রজব আলীর ছেলে আসাদ মিয়া (২৬) এবং মৃত রঞ্জু হোসেনের ছেলে জাকির হোসেন পালিয়ে যায়। বর্তমানে মেয়েটি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে সুজানগর থানায় মামলা দায়ের করেছে।

সুজানগর থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম জানান, অপর দুই পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুজানগরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

প্রকাশিত : ১২:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮