০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সুজানগরে শিক্ষক-শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলা

পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রীর নামে প্রতিষ্ঠিত জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর ক্লাস চলাকালীন সময়ে হামলা চালিয়েছে বহিরাগত সন্ত্রাসীরা। এতে ১০ শিক্ষার্থী ও তিন শিক্ষক আহত হয়।

এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারী বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে গত রবিবার থেকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করে আসছে উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ ঘটনায় বিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষ থেকে সোমবার সুজানগর থানায় আব্দুল কুদ্দুস, পারভেজ হোসেন, মিজানুর রহমানসহ পাঁচ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে প্রধান শিক্ষক হাবিবুর রহমান।

লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত শনিবার বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে অপর এক ছাত্রের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এ সময় সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষক বিষয়টি মিমাংসা করে দেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই এ ঘটনার সাথে জড়িত অষ্টম শ্রেণীর ছাত্র মো. কিরণ মোল্লার পিতা আব্দুল কুদ্দুস বহিরাগত পাঁচ জন সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে ঘটনার সাথে জড়িত অপর পক্ষের এক ছাত্রকে মারধর শুরু করে। এ সময় বিদ্যালয়ের শিক্ষকেরা এবং অন্য কিছু ছাত্র বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মমিন বলেন, এ ঘটনার পর থেকেই আমরা সকল শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাশ বর্জন কর্মসূচি পালন করে যাচ্ছি। আর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এই ক্লাশ বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ শিক্ষক সমিতি সুজানগর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী জানান, এ বিষয়টি নিয়ে আইনগতভাবে মোকাবেলা করার জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকদের পরামর্শ দেওয়া হয়েছে।

সুজানগর থানার ওসি শরিফুল আলম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে আসামিদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

ইউএনও সুজিৎ দেবনাথ জানান, ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করে মঙ্গলবার থেকে ক্লাস চালু রাখতে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

সুজানগরে শিক্ষক-শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীদের হামলা

প্রকাশিত : ১১:৪০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮