০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

কুড়িগ্রামে সেচ পাম্পে মিলল প্রেমিক যুগলের লাশ

কুড়িগ্রাম শহরতলীর বিসিক শিল্পনগরীর পার্শ্ববর্তী নলেয়ার পাড় হতে দুই কিশোর-কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

পুলিশ জানায়, কিশোরীটি ডাকুয়ার পাড়ার জাবেদ আলীর মেয়ে সেলিনা আক্তার (১৪) এবং অষ্টম শ্রেণির ছাত্রী। আর কিশোরটি হল পূর্ব কল্যাণ গ্রামের সৈয়দ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (১৬)। সে কুড়িগ্রাম টেশনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসীরা জানায়, গত মঙ্গলবার ওই কিশোর-কিশোরী দু’জকেই সাইকেলে ঘুরতে দেখা গেছে। বুধবার সকালে তাদের একটি সেচ পাম্প ঘরের কাছে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। তাদের ধারণা, ওদের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল, এ কারণে প্রতিপক্ষ কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত দু’জনেরই গলায় ওড়না পেঁচানো ছিল।

কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম জানান, সুরতহাল রিপোর্ট অনুযায়ী প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

কুড়িগ্রামে সেচ পাম্পে মিলল প্রেমিক যুগলের লাশ

প্রকাশিত : ০২:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮