১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২৩৯ রান

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে ২৩৯ রানের মাঝারি মানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৯৯ রান করেছেন মুশফিকুর রহিম। এছাড়া ৬০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন মোহাম্মাদ মিথুন। পাকিস্তানের পক্ষে রানের ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন জুনায়েদ খান।

টসে জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ যথারীতি এদিনও শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ১২ রানের মধ্যেই প্যাভিলিয়নে পেরেন সৌম্য, মুমিনুল ও লিটন। দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়ে আরো একবার ব্যর্থ হন এই বাঁহাতি ওপেনরা। জুনাইদ খানের বলে দলীয় ৫ রানের মাথায় শূণ্য রানে সাজঘরে ফিরেছেন তিনি। এরপরই একটি চার মেরে বিদায় নিয়েছেন মুমিনুল। শাহীন আফ্রিদির বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর মুশফিকুর রহিম ও মোহাম্মাদ মিথুনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৪৪ রানের অনবদ্য জুটিতে বড় স্কোরের ভিত্তি গড়ে দেন এই দুই ব্যাটসম্যান।

মিথুন ৬০ রান করে আউট হলে দ্রুতই বিদায় নেন ৯ রান করা ইমরুল। পরে মাহমুদুল্লাহর সাথে জুটি গড়েন মুশফিক। কিন্তু সেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে বিদায় নেন মিস্টার ডিপেন্ডেবল। ১১৬ বলে তার ৯৯ রানের ইনিংসটি সাজানো ছিল নয়টি চারের মারে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। স্লগ ওভারে সম্ভাবনা জাগিয়েও বেশি রান তুলতে পারেনি টাইগাররা। অল্প রানে বিদায় নেন মিরাজ। এরপর মাহমুদুল্লাহ ২৫ রান করে বিদায় নিলে রানে ২৩৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

বিবি/এসআর

ট্যাগ :

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২৩৯ রান

প্রকাশিত : ০৯:২৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮