০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

আমরা হৃদয় দিয়ে খেলেছি : মাশরাফি

২২২ রানের পুজিঁ নিয়েও ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই করে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হার মানে বাংলাদেশ। ম্যাচ জয়ের জন্য শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য বাংলাদেশকে সাফল্যের স্বাদ নিতে দেয়নি। তারপরও দলের সতীর্থদের এমন লড়াইয়ে খুশী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচ তিনি বলেন, ‘আমরা হৃদয় দিয়ে লড়াই করেছি। ম্যাচ জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু দুভার্গ্য, আমরা জিততে পারিনি।’

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। নিয়মিত ওপেনার লিটন দাসের সাথে ইনিংস শুরু করেন মেহেদি হাসান মিরাজ। উদ্বোধণী জুুটিতে ১২০ রান যোগ করেন তারা। এরপর বাকী ৯ উইকেটে ১০২ রান যোগ করতে সমর্থ হয় বাংলাদেশ। উড়ন্ত সূচনার পরও মিডল-অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২২২ রানের বেশি করতে পারেনি টাইগাররা। তবে এই পুঁিজ নিয়েও যে লড়াই করা যায়, তা করে দেখিয়েছে বাংলাদেশের বোলাররা।

দুর্দান্ত লাইন-লেন্থে বোলিং করে ভারতকে শেষ বলে জিততে বাধ্য করে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এমন লড়াই হৃদয় থেকে এসেছে বলে মনে করেন বাংলাদেশ দলপতি মাশরাফি। তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের হৃদয় দিয়ে খেলেছি। আমরা একদম শেষ বল পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছি। তবে আমরা ব্যাটিং-বোলিং, উভয়দিকেই ভুল করেছি। আপনি যদি আমাদের বোলিংয়ের দিকে তাকান দেখবেন আগের ম্যাচগুলোতে আমরা ২৪০ এর বেশি রান করে জিততে পেরেছি। ফাইনাল ম্যাচেও ব্যাটসম্যানদের কাছে এটাই চাওয়া ছিল। তবে শেষ পর্যন্ত অনেক ভালো করেছে বোলাররা।’

দলের ব্যাপারে কথা বলার পাশাপাশি ভারতের প্রশংসা করেছেন মাশরাফি। তিনি বলেন, ‘আমি বোলারদের সাথে বারবার কথা বলেছি। তাদের ভালো করতে উৎসাহ দিয়েছি। ভারতীয় ব্যাটসম্যানরা মাঝপথে বড় শট খেলার চেষ্টা করছিলো। তাই আমি পেসারদের দিয়ে তাদের রান আটকানোর চেষ্টা করছিলাম। মুস্তাফিজকে দিয়ে ৪৯তম ওভার করানোর কারন হলো, তাদেরকে চাপে ফেলা। ঐ সময় স্পিনারদের আক্রমনে আনতে চাইনি। ভারত পরিকল্পনা অনুযায়ী খেলে জিতেছে।’

বিবি/ইএম

ট্যাগ :

আমরা হৃদয় দিয়ে খেলেছি : মাশরাফি

প্রকাশিত : ০৫:৪৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮