১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

দেশে ফিরে ফেসবুকে যে আহ্বান জানালেন মাশরাফি

নাহ! এবারও হলো না! আমরা যখন মাঠে খেলি তখন আমরা শতভাগ দিয়ে চেষ্টা করি দেশকে যেন জেতাতে পারি। তখন মুশফিক পাজরের ব্যথা নিয়ে ব্যাটিং করে টানা তিন ঘণ্টা, সাকিব হাতে সেলাই নিয়ে খেলে, তামিম ভাঙা হাত নিয়ে নেমে পড়ে ব্যাটিং করতে একহাতে।

আমরা ক্রিকেটের ছোট পরিসরে একটা জয় দিয়ে যদি ১৬ কোটি মানুষের মুখে হাসি দিতে পারি, তাহলে একবার চিন্তা করে দেখেন তো যদি সবাই মিলে নিজের স্থান থেকে যদি দেশের জন্য কিছু করি তাহলে দেশটার কি আমূল পরিবর্তন করতে পারি।

শুধু দরকার একটু দায়িত্ববোধ ও চেষ্টার। আসুন না আমরা সবাই মিলে একবার চেষ্টা করেই দেখি এই লাল সবুজের পতাকাটার জন্য। আমরা প্রতিদিনই জেতার চেষ্টা করি আজকে না হয় হারলাম, নিশ্চয়ই কালকে আবার জিতব।
দেখা হবে আবার।

(মাশরাফি বিন মুর্তজার ফেসবুক থেকে সংগৃহীত)

বিবি/ইএম

ট্যাগ :

চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশে ফিরে ফেসবুকে যে আহ্বান জানালেন মাশরাফি

প্রকাশিত : ০৪:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮