সোমবার বিকেলে গাজীপুর জেলার কাপাসিয়ায় পালকি কমিউনিটি সেন্টারে উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিশিষ্ট লেখক বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এবং শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.সানাউল্লাহ এর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় উপজেলার সব ক’টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধানদের নেতৃত্বে পাঁচ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল অংশ নেন।সভায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন শিক্ষক গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন্ এবং প্রধান শিক্ষক ও অধ্যক্ষগণ তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের সমস্যা ও উন্নয়ন প্রতিবন্ধক বিষয়গুলো স্থানীয় এমপিকে অবগত করেন। এমপি এসকল সমস্যা মনোযোগ সহকারে শোনেন ও নোট করে নেন।
শিক্ষার মানোন্নয়ন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিব হাসান,শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার এম .এ কাদের , কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. রেজাউর রহমান লস্কর মিঠু,স্থানীয় ভাকোয়াদী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোশারফ হোসেন বাবু, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম , অধ্যক্ষ মনিরুজ্জামান, কাপাসিয়া প্রেসকাবের সেক্রেটারী অধ্যাপক শামসুল হুদা লিটন, রাওনাট আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমীন বিএসসি ও অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
এই মতবিনিময় সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতিগণ উপস্থিত ছিলেন। কাপাসিয়ার সার্বিক উন্নয়নের লক্ষে আগামী জাতীয় নির্বাচনে সিমিন হোসেন রিমি এমপিকে বিজয়ী করার জন্য আওয়ামীলীগও শিক্ষক নেতৃবৃন্দ সকলের প্রতি আহ্বান জানান।
বিবি/ইএম




















