শচীন টেন্ডুলকার যদি ক্রিকেটের ঈশ্বর হয়, তাহলে মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটের রাজা। সম্প্রতি এমন মন্তব্য করেন হংকং ক্রিকেট দলের খেলোয়াড় ইশান খান।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে ‘ভারত-হংকং’ ম্যাচে ধোনিকে আউট করেন এ অফ স্পিনার। যদিও ওই ম্যাচে ২৬ রানে হারে হংকং।
সম্প্রতি ইশান খান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা সংবাদসংস্থা ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ কে বলেন। তিনি বলেন, ভবিষ্যতে তিনি বই লিখবেন। তার বইয়ে নিজের ক্যারিয়ারের কথা ছাড়াও বইয়ের অনেকটা জুড়ে ধোনিকে নিয়ে লেখা হবে।
তিনি আরও বলেন, শচীন টেন্ডুলকার ও ধোনির উইকেট নেওয়ার জন্য আমি প্রায় স্বপ্ন দেখতাম। স্বপ্নে দেখতাম ধোনি ও শচীনের উইকেট তুলে নিয়েছি।
আক্ষেপ ও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ধোনির উইকেট পেলেও আমি শচীনের উইকেট পেলাম না।
হংকংয়ের এই ক্রিকেটার এ পর্যন্ত ১৫ টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন। নিজের ঝুলিতে নিয়েছেন ২৯ টি উইকেট।






















