১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দী যুবকের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও হরিপুরের কাঠালডাঙ্গী এলাকায় ধানক্ষেতে শফিরুল (৪০) নামে বস্তাবন্দী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টায় পুলিশ কাঠালডাঙ্গী এলাকায় এক ধানক্ষেত থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকায় ধানক্ষেতে বস্তা পড়ে থাকলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বস্তার ভেতরে একটি লাশ দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হয়েছে ওই যুবককে। লাশের পরিচয় উদঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের মূল রহস্য বের করা হবে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দী যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত : ১২:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮