১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ফেনীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাজু (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে।

আজ রবিবার (৭ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ইকবাল সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ২০১২-১৩ সেশনের ছাত্র।

মুহুরীগঞ্জ-ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহবুব আলম জানান, মোটরসাইকেল আরোহী রাজু মহাসড়ক দিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। দুপুর সোয়া একটার দিকে মুহুরীগঞ্জ ইকবাল সিএনজি পাম্পের সামনে এলে অজ্ঞাত কোনো এক গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে তাকে চাপা দিয়ে চলে যায় ওই গাড়িটি। এতে ঘটনাস্থলে রাজু মারা যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরো বলেন, ঘাতক গাড়ির চালককে পুলিশ আটক করতে পারেনি। পরে কলেজছাত্রের লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ফেনীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

প্রকাশিত : ০৭:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮