০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বগুড়ায় বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, ৩ নারী আহত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর বগুড়ায় শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার সাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পেট্রোলবোমা হামলায় বাসের তিন নারী যাত্রী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চত্রুবর্তী জানান, উপজেলার সাজাপুর এলাকায় ঢাকা-বগুড়া রুটে চলাচলকারী নাবিল পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে বাসের তিন নারী যাত্রী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বগুড়ায় বাসে পেট্রোলবোমা নিক্ষেপ, ৩ নারী আহত

প্রকাশিত : ০৩:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮