০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

নেত্রকোনায় দুই নারীর ঝগড়ায় প্রাণ গেল বৃদ্ধার

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় গরুর গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই নারীর ঝগড়ায় প্রাণ গেল আবলসের নেছা নামক ষাটোর্ধ্ব এক বৃদ্ধার। বুধবার বিকালে উপজেলার খালিয়াজুরি সরকার হাট গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গরুর সবজি গাছ খাওয়াকে কেন্দ্র করে গেদু মিয়ার স্ত্রী আবলসের নেছার সাথে প্রতিবেশী আজিজুলের স্ত্রী ইতি আক্তারের বিবাদ হয়। এরই এক পর্যায়ে ইতি আক্তারের হাতে থাকা বসার পিড়ি দিয়ে বৃদ্ধা আবলসের নেছার মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হলে দ্রুত বাড়ির অন্যরা আহত বৃদ্ধাকে খালিয়াজুরি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরি থানার ওসি হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

নাসিব নির্বাচনকে ঘিরে সদস্যদের ঐক্যবদ্ধ দাবি – আগের নিয়মে ভোট, আগের মতো ফি

নেত্রকোনায় দুই নারীর ঝগড়ায় প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশিত : ০৮:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮