১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

এবার কোহলিকে চুমু দিতে মাঠে দর্শক!

প্রিয় ক্রিকেটারের সঙ্গে একটা ছবি তুলতে প্রাণপাত করতেও যেন রাজী কিছু ভক্ত! বিষয়টা ইদানিং এতটাই বেড়ে গেছে যে, নিরাপত্তা নিয়ে শংকার সৃষ্টি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাজকোটে প্রথম টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে সেলফি তুলতে দুজন দর্শক ঢুকে পড়েছিল মাঠে। আজ শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও একই ঘটনা ঘটল! মাঠে ঢুকে পড়লেন এক পাগল দর্শক!

হায়দরাবাদ টেস্টে টসে হেরে প্রথম ইনিংসে ফিল্ডিংয়ে নেমেছে স্বাগতিক ভারত। ইনিংসের ১৫তম ওভারে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে হঠাৎ মাঠে ঢুকে পড়েন কোহলির একজন পুরুষ ভক্ত। সীমানা পেরিয়ে মাঠে প্রবেশের পরই তিনি ছুটে গিয়ে মিড উইকেটে ফিল্ডিং করা কোহলিকে চুমু খাওয়ার চেষ্টা করেন তিনি!

চুমু খেতে ব্যর্থ হলেও সমর্থক কোহলিকে জড়িয়ে ধরতে যান। এসময় ভয় পেয়ে কিছুটা দূরে সরে যান কোহলি। এরপর নিরাপত্তারক্ষীরা ওই সমর্থককে দ্রুত মাঠের বাইরে নিয়ে যান। তার আগে অবশ্য কোহলির সঙ্গে সেলফি তোলা হয়ে গেছে তার। এই ঘটনায় খেলা সাময়িক বন্ধ হয়ে যায়। ফিল্ড আম্পায়ার তখন টি ব্রেক ঘোষণা করেন।

এর আগে রাজকোটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টেও কোহলির দিকে ছুটে এসেছিলেন দুইজন সমর্থক। কোহলি দ্রুত নিজেকে সামলা নিলেও নিরাপত্তারক্ষীদের বেশ কষ্টই হয়েছিল ঐ দুই সমর্থককে মাঠের বাইরে নিয়ে যেতে। পরপর দুই টেস্টে এমন ঘটনা মাঠের নিরাপত্তা ও নিরাপত্তারক্ষীদের কার্যকারিতা নিয়ে স্বভাবতই প্রশ্ন তুলছে। ঘটনার পরপরই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তুমুল সমালোচনা চলছে।

বিবি/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

এবার কোহলিকে চুমু দিতে মাঠে দর্শক!

প্রকাশিত : ০৪:৩৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮