০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

সাংহাই মাস্টার্স চ্যাম্পিয়ন জকোভিচ

ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছেন নোভাক জকোভিচ। সাংহাই মাস্টার্স ফাইনালে তার সামনে দাঁড়াতেই পারলেন না ক্রোয়েশিয়ার বোরনা চোরিচ। নোভাক জিতলেন ৬-৩, ৬-৪ গেমে। তাও মাত্র ৩৭ মিনিটে। সেইসঙ্গে এখানে এই নিয়ে চার বার চ্যাম্পিয়ন হলেন।

এখানে ১৩ নম্বর বাছাই চোরিচকে নিয়ে রীতিমতো প্রত্যাশাই ছিল। বিশেষ করে সেমিফাইনালে রজার ফেদেরারকে হারানোর পরে। বাস্তবে হল ঠিক উল্টো। টেনিস বিশ্লেষকদের হতাশ করে কোনও প্রতিরোধই গড়তে পারলেন না বছর একুশের ক্রোয়েট তারকা।

অস্ত্রোপচারের পর ক্রমশ জকোভিচ নিজের ছন্দ ফিরছেন। এই মৌসুমেই দু’টি গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন। উইম্বলডন ও ইউএস ওপেন। সোমবারই এটিপির নতুন র‌্যাঙ্কিং প্রকাশিত হবে। সেখানে তিনি ফেদেরারকে পেছনে ফেলে দুই নম্বরে উঠবেন। টানা ১৮ ম্যাচে জয়ী নোভাক তাড়া করছেন বিশ্বের এক নম্বর রাফায়েল নাদালকেও।

বিবি/রেআ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

সাংহাই মাস্টার্স চ্যাম্পিয়ন জকোভিচ

প্রকাশিত : ১১:৩২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮