০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

পাবনা সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ টিপু শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, টিপু শেখ কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে। টিপু শেখ সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার রুহুল আমিন জানান, সদর উপজেলার রাজাপুরে ক্যালিকো কটন মিলের পরিত্যক্ত ভবনে মাদক চোরাকারবারীরা অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র‌্যাবের একটি দল।

তিনি জানান, এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করতে শুরু করে মাদক চোরাকারবারীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। বেশকিছু সময় গুলিবিনিময় চলার পর পালিয়ে যায় মাদক চোরাকারবারিরা।

রুহুল আমিন আরো জানান, পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে টিপু শেখকে সনাক্ত করেন।

র‌্যাবের দাবি, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি রিভলভার, ৫ রাউন্ড গুলি ও ৭৭০ পিস ইয়াবা।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১১:৪৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮