১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

আড়াইহাজার থেকে চার যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চার যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখি এলাকা থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখি বিদ্যালয়ের সামনে চারজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জানান, নিহতদের চারজনেরই মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

আড়াইহাজার থেকে চার যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত : ০৯:৩৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮