০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

চাঁদপুরে আনসার উল্লাহ বাংলা টিমের ৭ সদস্য গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে সাতজনকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা নিজেদেরকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে পরিচয় দেয়। এসময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি পেনড্রাইভ ও ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হারুন রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কেরোয়া এলাকার সৌদি প্রবাসী মো. আবু রায়হানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে।

গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুরের ফরিদগঞ্জের মো. কাউসার হামিদ (১৯), কুমিল্লার হোমনার মাহমুদুর রহমান (২৪), নারায়ণগঞ্জ সদরের মো. রাশেদুল ইসলাম (২৫), ময়মনসিংহের নান্দাইলের কামরুল হাসান (২৭), কিশোরগঞ্জের কুলিয়ারচরের নেয়ামত উল্লা (২৬), টাঙ্গাইলের নাগরপুরের মো. হাবিবুর রহমান (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মো. ফজলুল করিম (৩০)।

চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির এক প্রেস বিফ্রিংয়ে জানান, এই সাতজন তাদের সংগঠনের সদস্য সংগ্রহে এসে গোপনে ফরিদগঞ্জের কাউসার হামিদের বোনজামাই আবু রায়হানের বাড়িতে বসে কাজ করছিলেন। খবর পেয়ে আমরা তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করি।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও নতুন সদস্য সংগ্রহের জন্য একত্রিত হয়েছে বলে জানিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ, পেনড্রাইভে জঙ্গি কার্যক্রমের তথ্য পাওয়া গেছে। আজকে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

চাঁদপুরে আনসার উল্লাহ বাংলা টিমের ৭ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০৩:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮