কুমিল্লা দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থীর অংশগ্রহনে রবিবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত রিরতিহীনভাবে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । ২১ অক্টোবর ১৮ ইং (রবিবার )দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এসএম মনির হোসেন (আনারস) প্রতীক ২৮৮২ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। ১৯৯৫ ভোট পেয়ে ঘোড়া প্রতীকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোসাঃ মিনু বেগম। নৌকা প্রতীকে মোঃ সোলাইমান মোল্লা পেয়েছেন ১৪৬৬ ভোট, ধানের শীর্য প্রতীকে মোঃ সুলতান আহম্মদ পেয়েছেন ৬০৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে মোঃ মহসিন মিয়া পেয়েছেন ১৯৫ ভোট। পদুয়া ইউনিয়ন উপ-নির্বাচনে মোট ৯ টি ভোটকেন্দ্রের ৩৩ টি কক্ষে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২১ আগষ্ট পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন তালুকদার মারা গেলে ওই শূন্য আসনে উপ-নির্বাচন ঘোষনা করেন নির্বাচন কমিশন।
বিবি/ ইএম




















