০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বিয়ের পর সুপারস্টার হয়েছেন যারা

সাধারণত আমাদের মাথায় একটা চিন্তা ঘোরাফেরা করে। আগে কেরিয়ার। পরে বিয়ে। কিন্তু এই তত্ত্বকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিয়ের পরেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল বেশ কয়েক জন বলিউড তারকার। এবং তার পরেই তাঁদের সুপারস্টার হওয়া। সেই তালিকায় রয়েছেন শাহরুখ, আমিরের মতো প্রথম সারির তারকারা। আজকের প্রতিবেদনে জানব এমনই কিছু তারকাদের সম্পর্কেঃ

শাহরুখ খান: ‘দিওয়ানা’ ছবিটি দিয়েই বলিউডে হাতেখড়ি হয়েছিল শাহরুখ খানের। ‘দিওয়ানা’ মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে। কিন্তু তারই আগে ১৯৯১ সালে গৌরীর গলায় মালা পরিয়ে ফেলেছিলেন শাহরুখ।

সানি লিওন: বয়ফ্রেন্ড ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ২০১১ সালে বিয়ে করে ফেলেছিলেন সানি লিওন। আর ২০১২ সালে বলিউডে সানির প্রথম ছবি রিলিজ করে ‘জিসম ২’।

আমির খান: শিশু অভিনেতা হিসেবে বহু আগেই বলিউডে ডেবিউ ছবি করে ফেলেছিলেন আমির খান। তবে প্রথম যে ছবিতে আমির খানকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সেটি ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’। সেই ছবি মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে। আর তার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করে ফেলেছিলেন আমির খান।

সইফ আলি খান: ১৯৯১ সালে বয়সে ১২ বছরের বড় অমৃতা সিংহকে বিয়ে করেছিলেন সইফ আলি খান। তার প্রায় দুই বছর পরে ১৯৯৩ সালে সইফ আলি খানের প্রথম ছবি ‘আশিক আওয়ারা’ মুক্তি পেয়েছিল।

রাজ কপূর: দশ বছর বয়সে ‘ইনকিলাব’ ছবিতে প্রথম অভিনয় করেন রাজ কপূর। সেটা ১৯৩৫ সালে। তার পরে ১৯৪৭ সালে মুখ্য ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল ‘নীল কমল’ ছবিতে। যদিও ১৯৪৬ সালে কৃষ্ণা মলহোত্রর সঙ্গে বিয়ের পর্বটা সেরে ফেলেছিলেন রাজ কপূর।

আয়ুস্মান খুরানা: বলিউডে পা রাখার আগেই বিয়ে করে ফেলেছিলেন আয়ুস্মান খুরানা। ২০১২ সালে আয়ুস্মানের প্রথম ছবি ‘ভিকি ডোনর’ মুক্তি পেয়েছিল। তবে তার আগেই ২০১১ সালে তাহিরা কাশ্যপের গলায় মালায় পরিয়ে ফেলেছিলেন আয়ুস্মান।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের পর সুপারস্টার হয়েছেন যারা

প্রকাশিত : ০৯:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮