সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউ কে এর আয়োজনে কুমিল্লা বিভাগীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর (বৃহস্পতিবার) কুমিল্লার হোটেল ইয়ামি হলরুমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের দায়িত্ব, সুরক্ষা ও নিরাপত্তা বিষায়ক কর্মশালা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা, নোয়াখালী, ব্রাক্ষণবাড়ীয়া, ফেনী, চাঁদপুর ও লক্ষীপুর জেলার প্রতিনিধিরা। প্রত্যেক জেলার প্রতিনিধি উল্লিখিত বিষয়ের উপর বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করেন এবং সেগুলো সমাধান এর পথ উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতি ও মূখ্য প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি মিসেস পুস্পিতা গুপ্ত, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক প্রবীর সিকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুমিল্লা জেলা সভাপতি বাবু চন্দন রায়, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ বিধান কুমার চন্দ্র, লেখক আশিষ বাবু ও পূজা পরিষদের কেন্দ্রীয় সদস্য বাবু উজ্জ্বল দে। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি এটি এম রাশেদ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট পাপ্পু সাহা। অংশগ্রহণকারীদের মধ্যে যথেষ্ঠ উদ্দীপনা দেখা যায়।
বিবি / ইএম




















