০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার টেকনাফে

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং এলাকার একটি পানের বরজে অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার (২৬ অক্টোবর) ভোররাতে সাবরাং বিওপির সদস্যরা এ অভিযান চালায়।বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানিয়েছেন, টেকনাফের সাবরাং ইউপির আচারবুনিয়া এলাকায় একটি পানের বরজে ইয়াবা মজুদ রাখা হয়েছে- এমন খবর পেয়ে সাবরাং বিওপির সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান নামে। তারা পানের বরজ ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বরজের পাশের একটি ঝোপের ভেতর থেকে একটি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। পরে বস্তাটি খুলে তাতে এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার টেকনাফে

প্রকাশিত : ০৮:০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮