১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পরকীয়া: স্ত্রীর হাত কাটল স্বামী!

স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তার হাত কেটে নিয়েছে স্বামী। হাত কর্তন হওয়া গৃহবধূর নাম মিম (২২)। তিনি শেরপুর জেলার শ্রীহরদি থানার জুলফিকার আলী জুয়েলের স্ত্রী। আহত অবস্থায় গৃহবধূর মিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শিরোইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত গৃহবধূ মিমের স্বামী জুয়েল নগরীর বোয়ালিয়া মডেল থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে বলে নিশ্চিৎ করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নিত্যপন দাস।

ওসি তদন্ত নিত্যপন দাস জানান, স্ত্রী মিমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে তার স্বামী জুলফিকার আলী জুয়েল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার (রাজশহীর) শশুর বাড়িতে বটি দিয়ে ডান হাত কবজি পর্যন্ত কেটে ফেলে।

এরপর তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। তবে গৃহবধূ মিমের স্বামী জুয়েল নিজেই বোয়ালিয়া থানায় এসে আত্মসমর্পণ করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম 

পরকীয়া: স্ত্রীর হাত কাটল স্বামী!

প্রকাশিত : ০৮:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮