০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় জয়ছন বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কে নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়ছন বেগম উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকার দানা মিয়ার স্ত্রী।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় জয়ছন বেগম মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়।

ওসি বলেন, আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পিকআপ ভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ০৯:২৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮