০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চাঁদপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে ২৫০ মণ ইলিশ জব্দ

চাঁদপুরে এক ইউপি সদস্যের বাড়ি থেকে বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করেছে পুলিশ। অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা চালানো হয়। গতকাল শুক্রবার সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্নিমারা চরে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীরের বাড়িতে এ অভিযান চালানো হয়।

চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীর মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে একটি ঘরে রাখা ২৫০ মণ ইলিশ ও প্রচুর পরিমাণ বরফ জব্দ করা হয়। অভিযানে জেলা পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযান চলাকালে একদল লোক পুলিশের ওপর হামলা চালায় এবং মারধর করে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ প্রায় ৫০ রাউন্ড বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযানকালে কতজন আটক হয়েছে এবং ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

চাঁদপুরে ইউপি সদস্যের বাড়ি থেকে ২৫০ মণ ইলিশ জব্দ

প্রকাশিত : ১২:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮