১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে নিহতরা হলো টেকনাফ উপজেলার সদরের উত্তর জালিয়াপাড়া এলাকার মোহাম্মদ হাসিমের ছেলে হাসান আলী (৩৫) ও নাজিরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে মো. হোসেন প্রকাশ কামাল (২৮)।

পুলিশ জানিয়েছে, এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি দেশীয় এলজি, ২৫ রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাদের টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, টেকনাফের ওই এলাকায় ইয়াবা ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।

এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

তিনি আরো বলেন, এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রকাশিত : ১০:২৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮