ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে ঢাকাগামী এনা পরিবহনের দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হন।
রবিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এছাড়া আহতদের মধ্যে ১০ জনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় বাসের দু’জন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আরও ১০ জন আহত হয়েছেন। পুলিশ আহতদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও নিহত দু’জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বিবি/জেজে




















