০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

‘নির্বাচন ভন্ডুল করার পায়তারা করছে ঐক্যফ্রন্ট’

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ফরিদপুর-১ (বোয়ালমারী, অলফাডাঙ্গা, মধুখালী) আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান বলেছেন, ঐক্যফ্রন্টের সাথে সাধারণ জনগণের সম্পৃক্ততা নেই। জাতীয় ঐক্যের নামে পানি ঘোলা করার চেষ্টা করলে সাধারণ জনগন তা মেনে নেবেনা। নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে দেশ, নিবাচর্নী উৎসবে মেতে উঠছে মানুষ। সেই নির্বাচনকে ভন্ডুল করার পায়তারায় লিপ্ত হয়েছে ঐক্যফ্রন্ট। বাংলার মানুষের আবেগ আর উচ্ছাসের নির্বাচনকে ভন্ডুল করবার চেষ্টা করলে জনগনই তার দাঁতভাঙ্গা জবাব দিয়ে দেবে।

শনিবার বিকেলে মধুখালী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে অর্ধলক্ষ মানুষের স্বতঃস্ফুর্ত সমাগম হয়। এর আগে দুপুর থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনায়, উৎসবমুখর পরিবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার উদ্দ¦ীপ্ত নেতাকর্মী মিছিলসহ সমাবেশস্থলে এসে জড়ো হন।

এসময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এ দেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে কেউ না আসলে সে ব্যর্থতার ভার তাকেই বহন করতে হবে। তিনি বলেন, ঘরে বাইরে সব খানে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।

মধুখালী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা চেয়ারম্যান মো. আজিজার রহমান, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ পিকুল, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, আলফাডাঙ্গা পৌর মেয়র মো. সাইফুর রহমান সায়ফার, মধুখালী পৌর মেয়র মোরশেদ রহমান লিমন, যুবলীগ নেতা মির্জা মাজহারুল ইসলাম মিলন, মির্জা সুজন প্রমূখ

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

‘নির্বাচন ভন্ডুল করার পায়তারা করছে ঐক্যফ্রন্ট’

প্রকাশিত : ০৩:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮