১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

দৌলতপুরে বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি ও মাদক চোরাকারবারীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ হায়দুল ফরাজী (২৪) নামে এক মাদক পাচারকারী নিহত হয়েছে।

উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের জামালপুর মাঠে সোমবার ভোর ৪টার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। বিজিবি ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ খান জানান, সোমবার ভোররাত রাত ৪টার দিকে ১০-১৫ জনের একদল মাদক চোরাকারবারী ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল।

এ সময় জয়পুর বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছলে বিজিবিকে লক্ষ্য করে তারা পর পর ৩ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে বিজিবি সদস্যরা ৭ রাউন্ড গুলি চালালে প্রায় ২০ মিনিট ধরে চলা গোলাগুলির এক পর্যায়ে এক মাদক পাচারকারী নিহত হয়।

পরে ঘটনাস্থলে পুলিশ ও এলাকাবাসী গিয়ে নিহত মাদক পাচারকারী হায়দুল ফরাজী বলে নিশ্চিত করে। সে জামালপুর গ্রামের হাবু ফরাজীর ছেলে

পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ৮ প্যাকেট গাঁজা ও বেশ কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

দৌলতপুরে বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী নিহত

প্রকাশিত : ১১:৫৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮