আসন্ন একাদশ সংসদ নির্বাচনের ৬৯ আসনের পাবনা-২ নির্বাচনী এলাকায় নৌকা প্রতিকে ভোট চাইলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক তিনবারের এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম আহমেদ তফিজ উদ্দিনের জেষ্ঠ্য পুত্র আহমেদ ফিরোজ কবির।
বেড়ার উপজেলার রুপপুর ইউনিয়নের ভূইয়াপাড়া ও সাগরকান্দী ইউনিয়নের চরপাড়া মালঞ্চিতে রবিবার সন্ধ্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য আজাহার আলী মোল্লার সভাপতিত্বে রুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টারের পরিচালনায় এসময় আরো বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম তরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান সাইদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা, আওয়ামী লীগ নেতা অধ্যাপক শাজাহান আলী মন্ডল, আওয়ামী লীগ নেতা জালাল মোল্লা, ছকির মাস্টার, আমির উদ্দিন, রেজাউল করিম, রোকন উদ্দিন, রেজা, যুবলীগ নেতা শাহিন রেজা দোলন, শাহিন রেজা দিপু, বাবু মোল্লা, রাশেদ, কুতুব, সাগর, মিলন, শাহিন হাসান। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আয়নাল হোসেন, ছাত্রনেতা মোল্লা খালেক, শরীফ, রাজু রায়, সৌরভ প্রমুখ।
এ ছাড়া রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, চাকুরীজীবী, শ্রমিক, পেশাজীবী ও এলাকার ব্যাপক সংখ্যাক নারী ভোটারসহ সকল শ্রেণীর জনগণ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে আহমেদ ফিরোজ কবির কে ফুলের তোড়া ও মালা দিয়ে এলাকার নারী ও পুরুষ ভোটার অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উঠান বৈঠকে আহমেদ ফিরোজ কবির ভোটারদের উদ্দেশ্যে বলেন, তরুণরা ভোটাররা অনেকেই আমাকে হয়তবা চেনেন না, কিন্তু প্রবীণ ভোটাররা আমার পিতা সাবেক তিনবারের এমপি মরহুম আহমেদ তফিজ উদ্দিনকে চেনেন, এ কারণে নির্বাচনী এলাকায় যেখানেই গিয়েছি, তারা আমাকে কাছে টেনে নিয়েছে, কারণ আমার বাবার কর্মকাণ্ড তাদের জানা রয়েছে। একাদশ নিবার্চনে অনেকেই মনোনয়ন চাইছেন, আমিও চাইছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ঘোষণা দিয়েছেন সৎ, যোগ্য, ত্যাগী নেতাদের মনোনয়ন দিবেন। তাই আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতায়, দোয়া ও ভালোবাসায় তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আমাকে মনোনয়ন প্রদান করবেন।
নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমাকে ভোট দিবেন, যদি আমাকে মনোনয়ন নাও দেন, তবুও আপনারা নৌকায় ভোট দিবেন। এ উঠান বৈঠকে যারা আসেননি তাদের নিকট আমার কথাগুলো পৌঁছায়ে দিবেন।
তিনি আরো বলেন, এই উঠান বৈঠকের ভোট দিয়ে হবে না, তাই আমি চাই, আপনারা সঠিক ভাবে ওয়াদা করেন দেশের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়নের চিত্র গুলো তুলে ধরে আপনার বাড়ীর আশ পাশের ভোটারদেরকে বোঝাবেন তাহলেই নৌকার জয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
বিবি/জেজে




















