১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

সুজানগরে অস্ত্রসহ ২ যুবক আটক

সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এসম তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। সোমবার বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার কালীনগর এলাকার সামছু শেখের ছেলে আনিস শেখ (৩৫) ও একই জেলার দয়ালনগর এলাকার আব্দুল কাদেরের ছেলে শামীম হোসেন (২৫)।

পাবনা সহকারি পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, সোমবার বিকেলে কাশিনাথপুর থেকে সিএনজি যোগে নাজিরগঞ্জ ফেরিঘাট হয়ে রাজবাড়ী যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নাজিরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

সুজানগর থানা অফিসার ইনচার্জ শরিফুল আলম জানান, আটকদের বিরুদ্ধে সুজানগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

জামালপুরে ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুজানগরে অস্ত্রসহ ২ যুবক আটক

প্রকাশিত : ১০:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮