১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সাভারে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

সাভারের শোভাপুর থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে তার লঅশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে নিজ বাড়ির একটি কক্ষে ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশীরা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।

তাৎক্ষণিকভাবে পুলিশ নিহত কলেজ ছাত্রীর নাম পরিচয় জানাতে পারেনি।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আব্দুল আউয়াল বলেন, ময়নাতদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এছাড়া কলেজ ছাত্রীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সাভারে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত : ১০:৪২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮