১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়ায় প্রতিপক্ষের দা’য়ের কোপে মাংস বিক্রেতা নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাছপাড়া কারিগরপাড়ায় সালজার রহমান (৫০) নামে এক কসাইকে (মাংস বিক্রেতা) পাওনা টাকা দেয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে দা’য়ের কোপে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে মাছপাড়া কারিগরপাড়ায় আদিলের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন হত্যার অভিযোগে আরেক কসাই আদিলকে আটক করে পুলিশে দিয়েছেন।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার দেউলী ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের মৃত বাজি মোল্লার ছেলে সালজার রহমান এবং সৈয়দপুর ইউনিয়নের মাছপাড়া কারিগরপাড়া গ্রামের মোতাকাব্বেরের ছেলে আদিল গাংনগর বাজারে গরুর মাংস বিক্রি করেন। ব্যবসার প্রয়োজনে আদিল কসাই কিছুদিন আগে সালজার কসাইয়ের কাছে ২০ হাজার টাকা ঋণ করেন। এ টাকা ফেরত না দেয়ায় দুই কসাইয়ের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়।

আদিল টাকা ফেরত দেয়ার নাম করে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সালজারকে তার বাড়িতে ডেকে নেয়। সেখানে টাকার হিসেব নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আদিল ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা মাংস কাটার দা দিয়ে সালজারের ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই সালজার মারা যান। প্রতিবেশিরা টের পেয়ে দাসহ আদিলকে আটক করে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদিলকে গ্রেফতার ও নিহত সালজারের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বগুড়ায় প্রতিপক্ষের দা’য়ের কোপে মাংস বিক্রেতা নিহত

প্রকাশিত : ০২:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮